ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে বিক্ষোভ

বাঙালী কণ্ঠ নিউজঃ “ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ” এই স্লোগানে নেত্রকোনায় খালি পায়ে হাঁটা কর্মসূচি নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে প্রতিবাদ করেছে সচেতন শিক্ষার্থী সমাজ। ‘প্রতিবাদ প্রতিরোধের এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় ছোটবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীসহ অভিভাবকরা।

পরে সেখান থেকে শহরের তেরি বাজার মোর, আখড়ার মোর হয়ে বড় বাজার হয়ে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে পুনরায় প্রতিবাদী বিক্ষোভ পায়ে হাঁটা কর্মসূচিটি শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন করে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কোমলমতি শিশুদের নিয়ে একাত্মতা পোষণ করেন।

দেড় ঘণ্টাব্যাপী প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য দিতে দিতে শহর প্রদক্ষিণ করেন তারা। এ সময় পুরনো আইন বাদ দিয়ে নতুন করে আইন সংস্কার করে ধর্ষণের শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ জানান তারা।

বিক্ষোভে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, স্বাবলম্বীর কোহিনুর বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা, শিল্পী ভট্টাচার্য্য, শিক্ষক তমা রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শর্মা অভি, ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মদ, উদীচীর আলমগীর, অভিভাবক সাহানা আক্তার পপি, শিশু ছায়ার তোফায়েল খান, সচেতন শিক্ষার্থী তামান্না আক্তার, তাসপিয়া তাহিমিন প্লামি, দেবাশিষ সরকার, ঋত্বিক সরকার, বীথি সরকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে বিক্ষোভ

আপডেট টাইম : ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯