ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বান্ধবীকে নিয়ে বের হলো ঘুরতে, ফিরল লাশ হয়ে

বাঙালী কণ্ঠ নিউজঃ নাটোরের বড়াইগ্রামে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা স্কুলছাত্রী উপমা আক্তার (১৫)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতির পাড় এলাকায় পেছন থেকে আরিফের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। এ সময় অচেতন ও আহত অবস্থায় স্থানীয়রা উপমাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীতে ওই রাতেই উপমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরিফ উপজেলার আহমেদপুর কৃষি ও কারিগরি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ও নওপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র সন্তান।

উপমা বনপাড়া পাটোয়ারী এডুকেয়ার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী ও বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার কামরুল ইসলাম আলফুর মেয়ে। তারা উভয়ে একসঙ্গে বড়াইগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বান্ধবীকে নিয়ে বের হলো ঘুরতে, ফিরল লাশ হয়ে

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯