চট্টগ্রামে হাটহাজারীতে ইউপি নির্বাচন চলাকালে অস্ত্র-গুলিসহ আটকের অভিযোগে দণ্ডিত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আদর্শবান ছাত্রনেতা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক এই মন্তব্য করেন। রনির গ্রেফতার ও দণ্ডিত হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক বলেন, ‘আমি দুই বছর ধরে চট্টগ্রামে আছি। ব্যক্তিগতভাবে রনিকে চিনি। তিনি একজন আদর্শবান নেতা। তিনি ভালো, সুস্থ রাজনৈতিক কর্মসূচি পালন করেন।’ ঘটনার সময় জেলা প্রশাসক হাটহাজারীতে ছিলেন জানিয়ে বলেন, ‘যাই হোক, আইনি প্রক্রিয়ায় একটা ঘটনা ঘটেছে। এখন আইনি প্রক্রিয়াতেই তাকে মুক্ত করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে সহযোগিতা করব।’
এর আগে দুপুরে নগর ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওইখানে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগের নেতারা।
উল্লেখ্য, শনিবার দুপুরে হাটহাজারীতে ভোটকেন্দ্র থেকে একটি নাইন এমএম পিস্তল এবং ১৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার হন রনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রনি ছাত্রলীগের সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি চেয়েছেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘উপজেলার মির্জাপুরে নির্বাচনে দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬-এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেন।’
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন
আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি
২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা
স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান
কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ
৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির
আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ
পিস্তল-গুলিসহ গ্রেফতার রনি ‘আদর্শবান ছাত্রনেতা’
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬
- 594
Tag :
জনপ্রিয় সংবাদ

























