ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ঘুমন্ত দুলাভাইকে পাথর দিয়ে আঘাত করে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে জাফর সরদার নামের এক পোশাকশ্রমিককে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ডিএমখালি ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শ্যালক স্বপন আহম্মেদ শাওনকে আটক করেছে পুলিশ।

নিহত জাফর ‍উপজেলার সখিপুর ইউনিয়নের সরদারকান্দি এলাকার মৃত শাহআলম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বপন আহম্মেদ শাওন মাদকাসক্ত। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচরে সম্প্রতি নিজের ২৬ দিনের ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে শাওনের বাড়িতে সালিস বসে। সালিস শেষে রাতেই তার বোনের সঙ্গে শাওন তার ভগ্নিপতি জাফরের বাড়িতে চলে আসেন। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমান। আজ ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর দিয়ে মাথায় আঘাত করেন শাওন। এতে ঘটনাস্থলেই মারা যান জাফর।

একই সূত্র থেকে জানা গেছে, এ ঘটনার পর পরিবারের লোকজন কক্ষে আসার আগেই শাওন পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

নিহত জাফরের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার ছেলের কি দোষ ছিল, এভাবে মারতে হলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত শাওনকে গরিবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ঘুমন্ত দুলাভাইকে পাথর দিয়ে আঘাত করে হত্যা

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫