ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাঙালী কণ্ঠ নিউজঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ সংস্কারের মাধ্যমে রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনে কোন স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ বা সংরক্ষণ বা সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদফতর ও রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান।
বৈঠকে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ৯৩টি স্থাপনার বর্তমান অবস্থা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইবরাহীম হোসেন খান, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার ও রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭