ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

অধ্যক্ষসহ ৩ শিক্ষক গ্রেপ্তার

বাঙালী কণ্ঠ নিউজঃ  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেবসহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুপুরে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্যরা হলেন- ওই কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) ফখরুল ইসলাম ও প্রভাষক (কম্পিউটার) আক্তার হোসেন।

মামলার বাদী কলেজের প্রভাষক (পরিসংখ্যান) আব্দুর রব চৌধুরী জানান, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা) কলেজে চাকরি নেন। অসদুপায়ে অধ্যক্ষ আব্দুল মোতালেব চাকরি পেতে তাদের সহায়তা করেন। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়। মামলা তদন্তের জন্য নোয়াখালী দুদককে নির্দেশ দেয় আদালত।

দুদক সূত্র জানায়, তদন্তকালে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে কলেজের অধ্যক্ষসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর সহকারী অধ্যাপক নুরুল করিম আজাদের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

অধ্যক্ষসহ ৩ শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭