ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

দেশজুড়ে ধর্ষণের ঘটনায় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের উদ্বেগ প্রকাশ

বাঙালী কণ্ঠ নিউজঃ  সম্প্রতি রাজধানীসহ সারাদেশে একেরপর এক ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বগুড়ায় ছাত্রী ধর্ষণ, রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শরীয়তপুরে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, টাঙ্গাইলে এক তরুণীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ, আপন ফুফার হাতে বাক-প্রতিবন্ধী তরুণীসহ একেরপর এক ধর্ষনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে কাছে এ উদ্বেগ প্রকাশ করেছেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। সামাজিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরণের ঘৃণ্য ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত ও সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ এবং মামলার দ্রুত নিষ্পত্তির আহবান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
উল্লেখ্য, বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ আমলে নিয়ে কমিশন কর্তৃক নিয়োগকৃত প্যানেল আইনজীবীর সাহায্যে ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন

দেশজুড়ে ধর্ষণের ঘটনায় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের উদ্বেগ প্রকাশ

আপডেট টাইম : ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭