ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

হাওরের দুর্নীতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

বাঙালী কণ্ঠ নিউজঃ সুনামগঞ্জে হাওরের ফসল ডুবে ব্যপক ক্ষতি হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ ১৪০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরের ফসল ডুবে জেলাব্যাপী দুর্যোগ নেমে আসে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আসামীদের বিরুদ্ধে দন্ডবিধির ১৬৬ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা, সেই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মামলায় উল্লে¬খ করা হয়েছে ।
ক্রিমিনাল ল’এমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’এর ৪ (২) বিধি অনুযায়ী দায়ের করা নালিশ মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯ টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার এবং ৩৯ টি পিআইসি’র সভাপতি-সম্পাদককে মামলার আসামী করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

হাওরের দুর্নীতি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭