ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টিতে পানিবন্দি সেন্টমার্টিনের ৪ গ্রামের মানুষ

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের ৪টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দ্বীপে জোয়ারের পানি ঢুকলে অথবা ভারী বৃষ্টি হলে ড্রেনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমার্টিনের ভেতরে চলাচলের যেসব রাস্তার পাশে পানি যাওয়ার জন্য ড্রেন প্রয়োজন, সেখানে ড্রেনের ব্যবস্থা নেই। যদি অতিভারী বৃষ্টি হয় অথবা সাগরে জোয়ারের পানি বেড়েই গেলে দ্বীপে পানি ঢুকে পড়ে। পরে তা দ্রুত সরে যেতে পারে না।

তিনি আরও বলেন, এখন বর্ষার মৌসুম, টানা ভারী বৃষ্টি হচ্ছে। তাই দ্বীপের ৪টি গ্রামের মানুষের বসতঘরে পানি ঢুকে পড়েছে। পানি দ্রুত সরে না যাওয়ায় লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ভারী বৃষ্টিতে সেন্টমার্টিন দ্বীপে দ্রুত পানি সরে যেতে না পেরে ১০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আমরা তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করছি। ভারী বৃষ্টি হলে দ্বীপে পানি জমে যাওয়ার বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেটা চেষ্টা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

টানা বৃষ্টিতে পানিবন্দি সেন্টমার্টিনের ৪ গ্রামের মানুষ

আপডেট টাইম : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫