ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

করিমগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের পাঁচ উপজেলার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ শনিবার বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ও লাঠিচার্জ করে। এতে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান খানসহ অন্তত ৫ জন আহত হন।  এ সময় দুটি ব্যালট বাক্স ভাংচুর ও বেশকিছু ব্যালট পেপার ছিনতাই হয়। পরে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার বদরুল আলম।

এদিকে, গুণধর ইউনিয়নের উরদিঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূইয়ার সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। কেন্দ্রে প্রভাব বিস্তার করতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ছাড়া পাকুন্দিয়া উপজেলার বদিয়া ইউনিয়নের বুরুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকালে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হন। দুপুরে পুলেরঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন। এ ছাড়া ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ  ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

করিমগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ২৫

আপডেট টাইম : ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬