ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

ছেলেকে ডক্টরেট করতে রিক্সা চালাচ্ছেন মা

নিজের ইচ্ছেয় বিয়ে করার কারণে বাপেরবাড়ির সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে আগেই। স্বামী কাজ করেন একটি ওষুধের দোকানে। অভাবের সংসার হলেও স্বপ্ন দেখতে ভুলে যাননি সুচিত্রা মুখোপাধ্যায়। ছেলেকে ডক্টরেট করার উদ্দেশ্যে নিজেই টোটো রিকশা নিয়ে নেমে পড়েছেন রাস্তায়। সংসারে যতোই অভাব আসুন ছেলেকে ডক্টরেট করতেই হবে। এটাই এখন মূল লক্ষ্য বছর ৪৫-এর গৃহবধূ সুচিত্রাদেবীর।

বাঁকুড়ার সানবাধ এলাকায় স্বামী এবং এক ছেলেকে নিয়ে সংসার সুচিত্রা মুখোপাধ্যায়ের। এলাকায় ‘পুতুন দি’ নামে পরিচিত সুচিত্রাদেবী একসময় রাজনীতিতেও অংশ নিয়েছিলেন। দলের সঙ্গে মতপার্থক্যের কারণে ক্ষমতা পাওয়ার মাস দুয়েক পরেই পদত্যাগ করেন বাঁকুড়া ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের পদ থেকে। যদিও দল ফরওয়ার্ড ব্লক সেই পদত্যাগ পত্র গ্রহণ না করায় শেষ করতে হয়েছিল সম্পূর্ণ মেয়াদ। ছেলে অভিষেক এবং স্বামী শান্তি মুখোপাধ্যায় প্রথমে আপত্তি করেছিলেন তাঁর টোটো রিকশা চালানো নিয়ে। পরে অবশ্য বিষয়টি মেনে নিতে বাধ্য হন। অভিষেক এখন বাঁকুড়ার পাঁচমুড়া কলেজের প্রথম বর্ষের ছাত্র। অঙ্কে অনার্সে নিয়েছে সে। তাঁর কথায়, “পড়া শেষ করেই মায়ের পাশে দাঁড়াব।” শান্তিবাবু বলেছেন, “পুতুনের সমস্যার কারণেই প্রথমে টোটো রিকশা চালানো নিয়ে আপত্তি করেছিলাম।” ছেলের স্বপ্ন পূরণ করতে আজ প্রায় তিন মাস ধরে নিত্য দিন টোটো রিকশা চালাচ্ছেন বাঁকুড়ার ‘পুতুন দি’।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

ছেলেকে ডক্টরেট করতে রিক্সা চালাচ্ছেন মা

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০১৬