ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ শিক্ষক নিয়োগ

৪৫০ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হয়েছে।

রোববার এই আদেশ জারি করা হয়েছে বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

15-August

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মেডিকেল বোর্ড কতৃক স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

রোববার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বাংলায় ১১ জনকে, ইংরেজিতে ৯৮ জনকে, গণিতে ৭৩ জনকে, সামাজিক বিজ্ঞানে ৪৮ জনকে, ভৌত বিজ্ঞানে ৪৯ জনকে, জীববিজ্ঞান ৫০ জনকে, ব্যবসায় শিক্ষায় ৪৮ জনকে, ভূগোলে ২৩ জনকে, ইসলাম শিক্ষায় ২৫ জনকে, কৃষি শিক্ষায় ২৪ জনকে এবং চারুকলায় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট পদে দুই জনকে, সহকারী বায়ো-কেমিস্ট পদে একজনকে এবং পরিদর্শক পদে সাতজনকে নিয়োগ দিয়েছে পিএসসি। উল্লেখ্য, ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এর আগে গত ১০ আগস্ট ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ শিক্ষক নিয়োগ

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬