ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও তার কিশোরী মেয়ে নাফিসাকে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। ঝালকাঠির নলছিটি উপজেলায় স্বামীর বাড়িতে আশ্রয় নেওয়ায় বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশ।

মোহাম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই সহিদুল ওসমান মাসুম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য মিলিয়ে আয়েশার অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর তেজগাঁও বিভাগের ডিসির তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি পুরো এলাকা ও দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দাবি, ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার সময় মালিকপক্ষ চুরির সন্দেহে তাকে আটকায় ও তল্লাশি করতে চায়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তিনি কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে লায়লাকে আঘাত করেন। চিৎকার শুনে নাফিসা এগিয়ে এলে তাকেও কোপাতে থাকেন। এমনকি এ সময় তার হাতেও আঘাত লাগে বলে তিনি দাবি করেছেন।

তবে পুলিশ আয়েশার বর্ণনাকে পুরোপুরি বিশ্বাস করছে না। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং আরও কেউ জড়িত থাকতে পারে, এ বিষয়গুলো যাচাই করা হবে। হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।

এদিকে আয়েশার স্বামী রাব্বীকেও আটক করেছে পুলিশ। রাব্বীর দেওয়া তথ্যের সূত্র ধরেই আয়েশাকে নলছিটি থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ বলছে, মাত্র ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরেকটি বাসায় চুরির ঘটনার সঙ্গেও তার নাম যুক্ত ছিল।

নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ এখন নানা দিক খতিয়ে দেখছে, আর এলাকাবাসী এখনও শঙ্কা কাটিয়ে উঠতে পারছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫