ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ থেকে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে। আজ রবিবার থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি সরকারি ও বেসরকারি সব স্তরের স্কুলের জন্য প্রযোজ্য।

শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল গত বৃহস্পতিবার। অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ৪০ দিন বন্ধ থাকবে।

এছাড়া, ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর জন্য ছুটি আরও দীর্ঘ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানান, রাজধানীর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এ বছর রমজান, ঈদুল ফিতরের ছুটি এবং এসএসসি পরীক্ষার ছুটি একত্রিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে স্কুলগুলোকে পরীক্ষার সময়ের ফাঁকে ফাঁকে ক্লাস নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি

আপডেট টাইম : ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫