ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

শামীম আরা নীপাকে কিনতে চেয়েছিলেন যে বাবা

এমন গুণী মেয়ে কোন বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনতে চাই’ শামীম আরা নীপার মায়ের হাত ধরে কথাটি বলেছিলেন এক বাবা। সেই কথাটি সারাজীবন মাথায় তুলে রেখেছেন খ্যাতিমান এই নৃত্যশিল্পী। আর সেই বাবার নাম ফাদার মারিনো রিগন। আশির দশকে বাংলাদেশ থেকে ৪০ জনের একটি সাংস্কৃতিক দল গিয়েছিল ইতালিতে। সেই দলে ছিলেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নীপা

সাংস্কৃতিক এই সফরের আয়োজন করেছিলেন মুক্তিযোদ্ধা, সাহিত্যিক-অনুবাদক ফাদার মারিনো রিগন। পরে বেশ কয়েকবার ফাদারের অতিথি হয়ে সাংস্কৃতিক প্রযোজনা নিয়ে দেশটিতে গিয়েছিলেন নীপা। সেসব স্মৃতি সম্প্রতি ফিরে এসেছে শিল্পীর বয়ানে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ফাদার মারিনো রিগনের শততম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে স্মৃতিচারণমূলক আয়োজন ‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’। এ আয়োজনে স্মৃতিচারণ করবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও পুথিশিল্পী কাব্য কামরুল। এ অনুষ্ঠানে দেখানো হবে ফাদার রিগনকে নিয়ে একটি ছোট্ট তথ্যচিত্রও। পুথিশিল্পীর কণ্ঠে শোনা যাবে পুথি।

বলা দরকার, একজন ধর্মযাজক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাহিত্যচর্চা, সমাজসংস্কার, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসাসেবা ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে মারিনো রিগন আমাদের ঋণী করে গেছেন।

শিক্ষা-সাহিত্যে-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে তাকে বাংলাদেশের সন্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। ২০১২ সালে তিনি পান মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।

২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে মারা যান বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা এই মানুষটি। মৃত্যুর এক বছর পর ২০১৮ সালের ২১ অক্টোবর তার মরদেহ ইতালি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে সমাহিত করা হয় মোংলার শেলাবুনিয়া গ্রামে।

‘স্মরণীয় বরণীয় ফাদার রিগন’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখা যাবে আজ বুধবার বেলা ১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম, গ্রন্থণা ও উপস্থাপনা করেছেন রাসেল মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

শামীম আরা নীপাকে কিনতে চেয়েছিলেন যে বাবা

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫