ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যায় দেবর, সকালে ‘আত্মহত্যা’ ভাবির

শরীয়তপুরের ভেদরগঞ্জের বাসিন্দা মিল্টন মল্লিক নামে এক যুবক ঢাকায় ‘আত্মহত্যা’ করেছেন। তার মৃত্যুর খবর শুনে পরের দিন মালেশিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা আক্তার ‘আত্মহত্যা’ করেছেন। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন দেবর মিল্টন মল্লিক। পরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় আত্মহত্যা করেছেন মিল্টনের মালেশিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা আক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারই চাচাতো ভাই ও মালেশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। ধারণা করা হয় প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে আজ বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলিনা আক্তার।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, ‘মিল্টন আমার কাছের বন্ধু ছিলো। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম ও ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ দেশে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, ওর যে চাচাতো ভাবী আছে সেও আত্মহত্যা করেছে। এলাকাবাসীর অনেকেই ধারণা করতো তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।’

তাদের এক নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, ‘তারা দুইজন প্রেমের সম্পর্কে ছিল, সেই ঘটনার সূত্র ধরে দুইজনেই আত্মহত্যা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম দুইজন প্রেমের সম্পর্ক করে আসছিল। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।’

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্মহত্যা করা একজনকে আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় দেবর, সকালে ‘আত্মহত্যা’ ভাবির

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬