ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আসিফের সংসার জীবনের ২৪ বছর

বাংলা গানের যুবরাজ বলা হয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে। দৈন্যতা তাকে দমাতে পারেনি, সময়ের বৈরতা পারেনি থামাতে। মিউজিক ইন্ডাস্ট্রিতে তিনি এক বিস্ময়কর নাম। তার মিউজিক ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়েই তিনি বাজিমাৎ করেন। এরপর রেকর্ড পরিমাণ ব্যবসা সফল অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আসিফ।

তার গাওয়া একক ও মিশ্র মিলে দেড় শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে। শুধু অ্যালবাম নয়, চলচ্চিত্রের গানেও পাওয়া গেছে আসিফকে। সংগীতাঙ্গনে আসিফ যেমন এক উজ্জ্বল নক্ষত্র, তেমনি বাস্তব জীবনে দারুণ সাংসারিক আর কর্তব্যপরায়ণ একজন মানুষ। আজ আসিফের সংসার জীবনের ২৪ বছর পূর্ণ হলো। তার স্ত্রী বেগম সালমা আসিফ (মিতু)।

১৯৯২ সালের ১০ জুলাই তিন বছরের প্রেমকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন আসিফ-মিতু। দাম্পত্য জীবনের প্রথমে নানা চড়াই-উৎরাই পার করেছেন তারা। কিন্তু প্রেমের শক্তিতে বলীয়ান এ দম্পতি থেকেছেন অবিচল। সব বাধাবিপত্তি অতিক্রম করে আজ তারা আদর্শ দম্পতি।

প্রতিভার বিকাশ ঘটিয়ে সব বাধা অতিক্রম করে দুই পুত্র রণ ও রুদ্রকে নিয়ে এখন তাদের সুখের সংসার। আসিফের বড় ছেলে রণ এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং ছোট ছেলে রুদ্র এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আসিফের সংসার জীবনের ২৪ বছর

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০১৬