ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

ক্ষীরসা পিঠা তৈরির রেসিপি জেনে নিন

শীত মানেই নানা পিঠার আয়োজন। খেজুর রস কিংবা গুঁড়ের মিষ্টি স্বাদে ভরা সেসব পিঠার স্বাদ মুখে লেগে থাকার মতো। তবে শীতের পিঠা মানে কেবলই খেজুর গুঁড় নয়, আরও অনেক ধরনের পিঠা খাওয়া হয় এসময়। সেরকমই একটি পিঠা হলো ক্ষীরসা পিঠা। ক্ষীরের পুর দিয়ে তৈরি করা এই পিঠার স্বাদও লোভনীয়। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তরল দুধ- ১ কেজি

গুঁড়া দুধ- ১/২ কাপ

কনডেন্স মিল্ক- ১/২ কাপ

এলাচ গুঁড়া- ১ চিমটি।

ডো এর জন্য যা লাগবে

চালের গুঁড়া- ২ কাপ

লবণ- সামান্য

পানি- পরিমাণমতো।

দুধ জ্বাল করে নিতে হবে। এবার পুরের জন্য রাখা বাকি উপকরণ মিশিয়ে নাড়ুন। নাড়তে থাকুন যতক্ষণ না ঘন হয়ে আসে। আঠালো ভাব হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।

চালের গুঁড়া দিয়ে রুটির মতো ডো করে নিন। এবার মোটা রুটির মতো তৈরি করে তার ভেতরে ক্ষীরের পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। অল্প আঁচে ডুবো তেলে ভেজে নিন। সোনালি হয়ে এলে তেল থেকে তুলে পরিবেশন করুন সুস্বাদু ক্ষীরসা পিঠা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

ক্ষীরসা পিঠা তৈরির রেসিপি জেনে নিন

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫