ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে প্রতি কেজি ৫৩ টাকা ২ পয়সা করে দরে এই চাল আমদানি করা হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপত্র জমা পড়ে। ৮টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম এস বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, সভায় সৌদি আরব থেকে প্রতি টন ৬১৪ দশমিক ৫০ ডলারে ৪০ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫