ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

আট মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা

চলতি ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দ ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আট মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা বা ৩৭ শতাংশ। এখনও সংশোধিত এডিপি খরচ হয়নি ৫৫ হাজার ১৬৮ কোটি টাকা।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া তথ্য উপস্থাপন করেন।

এখনও অর্ধেকের বেশি অর্থ সংশোধিত এডিপিতে পড়ে আছে। হাতে সময় আছে মাত্র ৪ মাস। তবে পরিকল্পনামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন অগ্রগতি ভালো হবে।

এডিপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আট মাসে ৩৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। প্রথম কয়েক মাস সবসময়ই এডিপি বাস্তবায়নের হার কম হয়। প্রকল্প প্রস্তুতসহ নানা কারণে সময় চলে যায়। তবে আশা করছি চলতি বছর শেষে এডিপি বাস্তবায়ন হার ভালো হবে। কারণ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা নেই।‘

আইএমইডি সূত্রে জানা গেছে, গত মাসে (জানুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ছিলো ৩২ দশমিক ৪১ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ছিলো ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। ১ হাজার ৩৬৫ প্রকল্পে এক মাসে খরচ হয়েছে ৫ হাজার ৫৫৯ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ বা টাকার অংকে ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

আট মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭