ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

আফগান যুদ্ধে আমরা হেরে যাচ্ছি : ট্রাম্প

বাঙালী কণ্ঠ নিউজঃ  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীর প্রতি অভিযোগ করে বলেছেন, আফগান যুদ্ধে আমেরিকা হেরে যাচ্ছে।

একইসঙ্গে আফগান যুদ্ধে না জিততে পারার অভিযোগে সেখানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসনকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

গত ১৯ জুলাই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেছেন। এসময় এক কর্মকর্তা আফগান যুদ্ধ ‘শেষ পর্যায়ে আছে’ জানালে ট্রাম্প তার দাবি প্রত্যাখ্যান করেন।

তিনি সুস্পষ্ট করে বলেন, ‘আফগানিস্তানে আমরা জিততে পারব না; আমরা হেরে যাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এককর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৬ বছর আগে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান চালালেও এখনো তালেবান তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডকে এ সময় ট্রাম্প বলেন, আফগান যুদ্ধে জিততে না পারার কারণে নিকলসনকে বরখাস্তের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ।

২০১৬ সালের মার্চ মাস থেকে জেনারেল নিকলসন আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।

বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে সেখানকার কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

আফগান যুদ্ধে আমরা হেরে যাচ্ছি : ট্রাম্প

আপডেট টাইম : ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭