ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম আমাদের ইসলাম ও মওদুদীর ইসলাম এক নয় নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তারেক রহমানের সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত দেশের ৯৬ ভাগ ইন্টারনেট ব্যবহারকারী এআই ব্যবহার করেন সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে ৪ থেকে ৫ জেলা হাদিকে নিয়ে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

দাঁড়ি না কাটলে আত্মহত্যার হুমকি ইমামের স্ত্রীর

স্বামী দাঁড়ি না কাটলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের এক পেশ ইমামের স্ত্রী। দেশটির উত্তর প্রদেশের মিরাটে এই ঘটনা ঘটেছে।

স্ত্রীর এমন হুমকির পর আরশাদ বদরুদ্দিন নামে ওই ইমাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি বলেন, ‘আমি একজন পেশ ইমাম এবং ইসলামের প্রকৃত অনুসরী। ইসলামের বিধান অনুযায়ী দাঁড়ি রাখা আমার জন্য বাধ্যতামূলক। তাই আমি দাঁড়ি রেখেছি।’

‘কিন্তু ২০০১ সালে বিয়ের পর থেকেই আমার স্ত্রী দাঁড়ি কেটে ফেলতে গো ধরে। কারণ সে বলিউড তারাকা সালমান-শাহরুখের মতো দাঁড়িহীন পুরুষদের পছন্দ করে। তবে আমি তার কথায় কর্ণপাত করেনি’ যোগ করেন ইমাম।

তিনি অভিযোগ করে বলেন, ‘ইদানীং সে দাঁড়ি কাটতেই হবে বলে আমাকে চাপ দিচ্ছে। আর তার কথা না শুনলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে। শুধু তাই নয়, আমাদের চারটি সন্তান আছে-  তাদেরকেও বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সে।’

আরশাদ বদরুদ্দিন তার স্ত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ করেন, ‘সে (স্ত্রী) এখন স্মার্টফোনে অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ (চ্যাট) করে। আমি তাকে মোবাইলফোন ব্যবহার কমানোর জন্যও বলেছিলাম কারণ এই বাজে অভ্যাস আমার সন্তানদের মধ্যে সংক্রমিত হতে পারে।’

‘কিন্তু সে তা গ্রাহ্য করেনি। এজন্য তাকে বকাঝকা করলে সে কাঁদতে কাঁদতে আমাকে হুমকি দিয়ে বলে আমার সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করবে’ বলেন তিনি।

ইমাম আরও দাবি করেন, এই ঈদে তার সঙ্গে শপিংয়ে না যাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তার স্ত্রী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী ফাহিম

দাঁড়ি না কাটলে আত্মহত্যার হুমকি ইমামের স্ত্রীর

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬