ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ

বিশ্বের সম্পদশালী শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রধান অর্থনীতির দেশগুলোরই প্রাধান্য রজায় রয়েছে। এসব দেশের মধ্যে এমন দেশও রয়েছে, যে দেশের সম্পদের পরিমাণ ছয় মাসে এক লাফে ২০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে। আজ ২৩ আগস্ট মঙ্গলবার বাজার ও সম্পদ গবেষণা কোম্পানি ‘নিউ ওয়ার্ল্ড

ওয়েলথ’ প্রকাশিত শীর্ষ ধনী দেশের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই তালিকায় শীর্ষেস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র; দেশটির মোট সম্পদের পরিমাণ ৪৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের পরেই শীর্ষে যে নয়টি দেশ রয়েছে সেগুলো ধারাবাহিক ভাবে, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইতালি।

শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় অস্ট্রেলিয়া উঠে আসায় বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন। দেশটির ২ কোটি ২২ লাখ জনসংখ্যা থাকলেও ৯ নম্বর শীর্ষ ধনী দেশের জায়গা দখল করেছে। গত এক বছরে কানাডার অর্থনীতির আকার ইতালিকে ছাড়িয়ে গেছে; যেখানে গত ১৫ বছর ধরে চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬