ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুর ট্রাক

আমেরিকাজুড়ে চলছে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ। সদ্য নির্বাচিত এই প্রেসিডেন্টকে নিজেদের রাষ্ট্রনেতা বলে মেনে নিতে পারছেন না অনেকেই। ক্রমেই এই বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়। ট্রাম্পের ব্যক্তিগত ভবনগুলোর আশেপাশেও বিক্ষোভ করছেন আমেরিকানরা। আর সে কারণেই কিনা ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় ভবনটির সামনে বালুর ট্রাক এনে রেখেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ট্রাম্পের সম্পদ যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সে জন্য এই বালুর ট্রাকগুলোকে ভবনটির সামনে এনে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা যাতে সেখানে আক্রমণ না করতে পারে সে জন্য এই ’বালুর ট্রাকের দেওয়াল’ নির্মাণ করা হয়েছে।

এছাড়া নিউ ইয়র্কেল পেনিনসুলা হোটেল, হিল্টন হোটেল ও জ্যাকব জে জাভিতস কনভেনশন সেন্টারে বালুর ট্রাক রাখা হয়েছে। নির্বাচনী রাতে এই তিনটি স্থান অফিসিয়াল ক্যাম্পেইনের জন্য ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ট্রাম্প টাওয়ারের নিরাপত্তায় বালুর ট্রাক

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬