ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

বাঙালী কণ্ঠ নিউজঃ  কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ জুলাই ভোরে শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এর পরই স্বজনরা পুলিশকে তার অপহৃত হওয়ার তথ্য দেন। এ ঘটনায় আদাবর থানায় মামলা করেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার। ওইদিন মধ্যরাতে যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে র্যাসব তাকে উদ্ধার করে। এর আগে মোবাইল ফোন ট্র্যাকিং করে খুলনায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরের দিন তাকে ঢাকায় ফিরিয়ে আনলে আদালতে জবানবন্দি দিয়ে তিনি নিজে অপহৃত হওয়ার দাবি করেন।

এরপর পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান, ‘তদন্তে ফরহাদ মজহারের অপহরণ হওয়ার তথ্য পাওয়া যায়নি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছিলেন।’

অবশ্য ‘অপহরণের’ ঘটনা নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমের কাছে মুখ খোলেননি ফরহাদ মজহার। বিদেশি একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সব সত্য খুলে বলব।’ কিন্তু ঘটনার এক মাস পার হলেও ফরহাদ মজহার গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। ফলে পুরো ঘটনা নিয়ে অনেকের মধ্যে এখনও নানা প্রশ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

আপডেট টাইম : ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭