বাঙালী কণ্ঠ নিউজঃ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়াকে রাজনীতির নতুন মেরুকরণ হিসাবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন মেরুকরণকে স্বাগত জানাবে আওয়ামী লীগ।”
বৃহস্পতিবার ধানমন্ডির ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তনে মাদকবিরোধী সেমিনার ও আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, “বিভিন্ন দলের বৈঠক রাজনীতির বিউটি। শতফুল ফুটুক। গ্রুপিং যা হচ্ছে হতে থাক অসুবিধা কি? নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মেরুকরণ হচ্ছে। এটা একটা ভালো দিক। শেষ পর্যন্ত এই মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনে আদর্শগত বিষয়টা মুখ্য নয়। নির্বাচন হলো কৌশলগত ব্যাপার।
এখানে আদর্শগতভাবে জোট না হয়ে কৌশলগত, সময়ের প্রয়োজনে নির্বাচনে জেতার জন্য জোট হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 





















