ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ ১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

চাইনিজ ছবিতে পরীমনি

বাঙালী কণ্ঠ নিউজঃ  চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই আলোচনায় পরীমনি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এর পর অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে। তার ভক্তদের জন্য এবার নতুন খবর হলো চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবির নাম ‘চেজিং মার্ডার’। ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড।

চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এ ছবি। ঘটনাটি ঘটে চলতি বছরের ৬ই মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার’ নামে আলোচিত।

ছবিটিতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে। এছাড়া চীন এবং হংকংয়ের বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।

এ বিষয়ে পরীমনি জানান, আসছে মাসে চীনে আনুষ্ঠানিকভাবে ছবিটির চুক্তিপত্র সই হবে। এরপর শুটিং। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি, ভাবতেই বেশ ভালো লাগছে।

ঢালিউডে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’, ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’, ‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ, জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

চাইনিজ ছবিতে পরীমনি

আপডেট টাইম : ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭