ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

যন্ত্রণার আগুন: দোয়া চান তানিন

বাঙালী কণ্ঠ নিউজঃ  চিত্রনায়িকা তানিন সুবহা এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘যন্ত্রণার আগুন’। ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। নায়িকা হিসেবে তানিন চূড়ান্ত হলেও নায়ক হিসেবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবিটি পরিচালনা করছেন এম.এম. রানা। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন জীবন চৌধুরী। পরিচালক এম এম রানা জানান, ইতোমধ্যে ‘যন্ত্রণার আগুন’ ছবির ৬টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি আইটেম সংও রয়েছে। আইটেম গানে পারফর্ম করবেন তানিন সুবহা।

ছবির কাহিনী হিসেবে জানা যায়, গ্রামের একটি সহজ-সরল ছেলের স্বপ্ন, শহরে গিয়ে রূপালি জগতের হিরো হবে। তার এ স্বপ্ন বন্ধুদের কানে পৌঁছালে তা একপর্যায়ে গ্রামে জানাজানি হয়। অনেকে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। গ্রামের মানুষের ওপর রেগে একদিন ছেলেটি শহরে আসে এবং তার স্বপ্ন সত্যি হয়। এমনই একটি গল্পে শুরু হতে যাচ্ছে ‘যন্ত্রণার আগুন’।

তানিন সুবহা বলেন, আমার জন্য দোয়া করবেন। চলচ্চিত্র আমার ধ্যান-ধারণা। আমি যেন ভালো ভালো কাজ করে আপনাদের মন জয় করতে পারি! সিনেমা হলে গিয়ে আমাদের চলচ্চিত্র দেখবেন।

তানিন সুবহা বলেন, ইতোমধ্যে আমার অভিনীত তিনটি ছবি হলে মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো চারটি ছবি।

‘যন্ত্রণার আগুন’-এ আরো অভিনয় করছেন- জীবন চৌধুরী, সোনালি, সাদেক বাচচু, সুব্রত, রেবেকা পারভীন, ড্যানি সিডাক, আমির সিরাজী, শাংকুপাঞ্জা, শিউলি, চিকন আলী, সহজ হাসমতসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

যন্ত্রণার আগুন: দোয়া চান তানিন

আপডেট টাইম : ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭