ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, নির্বাচন পর্যন্ত তা ধরে রাখতে চাই : মির্জা আব্বাস নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ডা. জুবাইদা রহমান কোদাল জিতলেই জিতে যাবে ধানের শীষ : তারেক রহমান ভোট নিয়ে সতর্ক করে পরীমণিকে হত্যার হুমকি ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীর পরিচয় নিয়ে বিভ্রান্তি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৬৯৮

কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী রোববার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায়  রাত ১০টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাত ১১টার দিকে এই শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শিল্পীর সেয়ে ফাল্গুনী নন্দী এ কথা জানিয়েছেন। তিনি জানান, রাতে সুবির নন্দীকে সিএমএইচের জরুরি বিভাগে নেওয়ার পর রাত ১১টার দিকে হার্ট অ্যাটাক হয় তার। এরপর দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় এই শিল্পীকে।

‌‘জরুরি বিভাগে আনার আগেই হার্ট অ্যাটাক হলে তাকে (সুবীর নন্দী) আর ফেরানো যেতো না হয়তো। আমাদের সৌভাগ্য, তার আগেই হাসপাতালে আনা হয়েছে।’

লাইফ সাপোর্টে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে। এর আগে কিছু বলা যাবে না।

শিল্পী সুবীর নন্দী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। ল্যাব এইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করান তিনি। কিডনি ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সুবীর নন্দী।

নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত গাইছেন এখনও।

১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশ হয়। তবে চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে। ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর চলতি বছরে সংগীতে অবদানের জন্য সুবীর নন্দী দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা

কণ্ঠশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে

আপডেট টাইম : ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯