ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

মুক্তির স্বাদ পেল ৬ বাংলাদেশি কিশোর

বাঙালী কণ্ঠ নিউজঃ  কেউ এক বছর, কেউ বা তারও বেশি সময় ধরে আটক ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুভায়ন নামের সরকারি হোমে। অবশেষে নিজ দেশে বাবা-মাসহ স্বজনদের কাছে ফিরে গেল হোমে আটক থাকা এই ছয় বাংলাদেশি কিশোর।

বুধবার সকাল সাড়ে ১০টায় পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে এই ৬ কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোাস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, জেলার আইন কর্মকর্তা সৌমেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইন সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস, প্রোটেকশন কর্মকর্তা(ডিভি), তরুণ সামন্ত, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট (ডিসিপিইউ)-এর সুবোধ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা।

নিজের দেশে ফিরে যাওয়া ছয় বাংলাদেশি কিশোর হলো মহম্মদ নাজমুল হক (পিতা-মজনু মিয়া, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অধীন নাগদাহ গ্রাম), স্বাধীন হোসেন (পিতা-মহম্মদ আবদুল হোসেন ব্যাপারী, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার শাহবাজার গ্রাম), সোহান শেখ (পিতা-খসরু শেখ, বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার জগদিয়া গ্রাম), মুন্না শেখ (পিতা-মৃত পান্না শেখ, বাড়ি ফরিদপুরের রাজবাড়ী গ্রামের রঘুনাথপুরে), সাগর চন্দ্র রায় (পিতা-মৃত কেকারু রায়, বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার অধীন মৌচুনা গ্রাম) এবং আব্দুল রহমান (পিতা-মো. আলম, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কুন্দারামপুর গ্রাম)।

চাইল্ড লাইনের সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস জানান, প্রায় এক বছর আগে এদের কেউ দালালের খপ্পরে পড়ে, কেউ আবার ঘুরতে এসে রা পড়ে। তারপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় এই কিশোররা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

মুক্তির স্বাদ পেল ৬ বাংলাদেশি কিশোর

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭