বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপি রাস্তায় নামলে সরকারকে কোন ছাড় দিবে না জানিয়ে দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘হাজীদের হজ্জ করতে দেয়ার ক্ষমতা যে সরকারের নেই তারা আবার সুষ্ঠ নির্বাচনের কথা বলেন। বিমানমন্ত্রী বলেছেন এবার নাকি ৪০ হাজার হজ্জ যাত্রী হজ্জে যেতে পারবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি, আর গুম, খুন ছাড়া কোনো কিছুতেই তারা দক্ষতার পরিচয় দিতে পারেনি।
তিনি আরও বলেন দেশের চলমান সংকট নিয়ে আমরা বার বার আলোচনার কথা বলছি সরকার উদ্যোগ নিলে ভালো। তবে ব্যর্থ হলে কিভাবে আলোচনা করতে হয় বিএনপি তা ভালো করেই জানে। অতীতে এরশাদ সাহেব দেখেছে।
‘আজকে দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। ছাগলের ছবি ফেসবুকে প্রকাশ করলে মন্ত্রীর বদনাম হয় এবং সাংবাদিকদের জেলে যেতে হয়। আজকে সরকারই তো ছাগলের মত আচরণ করছে। ৫৭ ধারা পুশিল আবার মেকাপ করছে উপরের নির্দেশ ছাড়া মামলা যেন না নেয়া হয়। যে আইন আছে সেটা বাতিল করেন। সাংবাদিকরা কি এতোই বোধ জ্ঞানহীন যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবেনা তা তারা জানে না। আইন করছেন বলে শুধু তারা নয় রাজনৈতিক নেতাদেরও আপনারা অপদস্থ করছেন। তাই অবিলম্বে এই ৫৭ ধারা বাতিল করুন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মো: রাসেল খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যান পার্টির ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জিনাপের সভাপতি মিয়া মো: আনোয়ার, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
সরকার প্রধানের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলছি খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। খালেদা জিয়া এবং তার দল যদি একবার রাস্তায় নেমে আপনার পতন ত্বরান্বিত করে আলোচনার মাধ্যমে আপনি যে ছাড়টা পেতেন রাস্তায় নামলে ছাড় পাবেন না। প্রতিহিংসা মূলক পরিস্থিতির মুখোমুখী হয়ে আমরা কিছুই করবো না এটা আপনার ভূল ধারণা।
নির্বাচন প্রসঙ্গে সাবেক ছাত্রদলের এই সভাপতি বলেন, নির্বাচন আমরা করতে চাই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের নেত্রী, মহাসচিব সবাই বলেছেন নির্বাচনে বিএনপি যাবে এতে কোনো সন্দেহ নেই। আমরা ২০১৪ সালের ৫ জানুয়ারিতেও নির্বাচনে যেতে চেয়েছি কিন্তু আমাদেরকে নির্বাচনে যেতে দেয়া হয়নি। এবারও ঠিক সে রকম একটি নির্বাচন করতে চায় তারা আর সে জন্যেই একটি শিক্ষণ বিহীন মূলক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা সে রকমই একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ক্ষমতাসীনদের উদ্দ্যেশে দুদু বলেন, স্বপ্ন যতই দেখেন তা আর বাস্তবায়ন হবে না। কেননা বিএনপি এবার নির্বাচনে যাবে, সহায়ক সরকার প্রতিষ্ঠা হবে এবং ক্ষমতায়ও আসবে আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 






















