বাঙালী কণ্ঠ নিউজঃ ঝালকাঠিতে নসিমনের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে আরো ১০ যাত্রী।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মজিবর হাওলাদার সদর উপজেলার দক্ষিণ কিস্তাকাঠী গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে বলে জানা গেছে। সে পেশায় দিন মজুর ছিল বলেও জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যাত্রীবাহী একটি নসিমন রাজাপুর থেকে তিনজন যাত্রী নিয়ে ঝালকাঠির দিকে যাচ্ছিল। নসিমনটি ছত্রকান্দা এলাকায় আসলে পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী এইচ এম ক্লাসিক নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি ছিটকে রাস্তার পাশের খাড়ে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই মারা যান নসিমনের যাত্রী মজিবর হাওলাদার।
পরে যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা রাস্তার একপাশে পড়ে যায়। ওই সময় মোটরসাইকেলে থাকা দুইজনসহ বাসযাত্রীদের অনেকে আহত হয়। আহতদের উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























