ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখোমুখি করেছে। বিশেষ করে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দামেও এসেছে এর প্রভাব।

শুক্রবার (৬ মার্চ) মাত্র একদিনেই বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত তেলের দাম। যা সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি।

মূলত, উপসাগরীয় অঞ্চলে মার্কিন-ইসরায়েল হামলা এবং ইরানের পাল্টা প্রতিশোধে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি ও পরিবহন খাত। সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

বিশ্বজুড়ে মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পারস্য উপসাগরের ‘হরমুজ প্রণালী’ দিয়ে যাতায়াত করে, যা যুদ্ধের কারণে কার্যত বন্ধ রয়েছে। এই সরবরাহ সংকটের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে। বিপরীতে তেলের বাজারে দেখা দিয়েছে বড় উল্লম্ফন। মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮০ ডলারে।

উল্লেখ্য, জ্বালানির এই আকাশছোঁয়া মূল্যে বিশ্বজুড়েই নতুন করে দেখা দিয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। ডলার শক্তিশালী হওয়ায় মান হারিয়েছে ইউরো ও ব্রিটিশ পাউন্ড। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, এটি সারা বিশ্বের অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। জ্বালানি খরচের উর্ধ্বগতি এবং শেয়ারবাজারে পতন সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ের জন্যই তৈরি করেছে বড় চ্যালেঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

আপডেট টাইম : ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬