ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বুধবার গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে সংলাপে বসছে ইসি

বাঙালী কণ্ঠ নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ধারাবাহিকভাবে নির্বাচনী অংশীজনের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।

এরই ধারবাহিকতায় আগামীকাল সকাল ১১টায় গণফ্রন্ট এবং বিকেল ৩টায় গণফোরামের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে বসবে ইসি।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, বুধবার সকাল ১১টায় গণফ্রন্ট এবং বিকেল ৩টায় গণফোরামের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। রাজনৈতিক দল দুটির পক্ষ থেকে মতবিনিময় সভায় অংশ নেবে বলে নিশ্চিত করেছে।

এদিকে আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপে বসবে ইসি।

এছাড়া আগামী ২ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ, বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন, ৪ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ৫ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকেল ৩টায় জাকের পার্টি এবং ৮ অক্টোবর সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে বসবে ইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবস : জাতিকে ঐক্যবদ্ধ করার নতুন শপথ

বুধবার গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট টাইম : ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭