ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বর্তমানে তিনি সুইডেনের স্টকহোমে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। তার সঙ্গে ঢাকা থেকে যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিভাগের মহাপরিচালক আবিদা ইসলাম ও সহকারী সচিব তানভীর আহমেদ জুম্মন। সেগুনবাগিচা সূত্র জানায়, আগামী ২০শে জুন পররাষ্ট্র সচিবের নিউ ইয়র্ক সফরের কথা রয়েছে। সেখানে তিনি অভিবাসন বিষয়ক একটি সংগঠনের নির্বাচনে অংশ নেবেন। এরপর ২১ থেকে ২২শে জুন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শহীদুল হক। বৈঠকের আলোচন্য বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। সম্প্রতি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তারের বিষয়ে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্র সচিব

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০১৭