ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এবার মাটি কাটায় হাছান মাহমুদ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  সংসদ সদস্যদের সাধারণের সঙ্গে মিশে কাজ করার ধারাবাহিকতায় এবার যোগ হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের নাম। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক মেরামতে মাটি কেটেছেন তিনি। স্থানীয় এই সংসদ সদস্যের সঙ্গে অন্য যারা অংশ নিয়েছেন তারাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানিয়েছেন হাছান।

হাছানের মাটি কাটার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চিরাচরিত শার্ট-প্যান্ট আর স্যুট পড়া হাছানকে যারা এতদিন দেখেছেন, তারা লুঙ্গি, হাতাকাটা গেঞ্জি পরা আর মাথায় মাটির টুকরি বয়ে নিয়ে যাওয়া হাছানকে দেখে অবাক হয়েছেন অনেকেই।

সঙ্গে কথা হয়েছে হাছানের। তিনি জানান, রবিবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অংশ নেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এসময় তাদের সাথে অংশ নেন তিনি।

একজন প্রত্যক্ষদর্শী  বলেন, ‘এমপি সাহেব আমাদের সাথে মাটি কাটায় অংশ নেন। তিনি মাটি মাথায় নিয়ে রাস্তায় মেরামত অংশ নেন ‘

জানতে চাইলে হাছান মাহমুদ  বলেন, ‘অতিবৃষ্টির কারণে রাঙ্গুনিয়ার প্রায় ৪০ শতাংশ রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজ চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সেখানে কাজ করেছি। এখনও আমাদের দলের স্বেচ্ছাসেবকরা সেখানে কাজ করছে।’

সম্প্রতি বেশ কয়েকজন সংসদ সদস্য একই ধরনের কাজ করেছেন তাদের নির্বাচনী এলাকায়। শুরুতে এই কাজ করে নাম আসে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নাম। তিনি এলাকার রাস্তা মেরামতের কাজ করে আলোচনায় আসেন।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একটি স্থাপনা তৈরির জন্য টুকরিতে করে মালামাল নিয়ে গেছেন মাথায় করে।

সম্প্রতি এই কাজ করে আলোচনায় এসেছেন সাতক্ষীরার শ্যামনগরের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বাঁধ রক্ষার কাজে অংশ নেন তিনি। তবে তার ছবি এবার প্রথম ছড়ালেও তিনি এর আগেও একই ধরনের কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

এবার মাটি কাটায় হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭