ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অর্থপাচারের ঐতিহ্য বিএনপির, আওয়ামী লীগের নয়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  অর্থপাচারের ঐতিহ্য বিএনপির, আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপার্সন ও তার ছেলের অর্থপাচার এর ঘটনার সত্যতা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা পেয়েছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীহের কারো বিরুদ্ধে এ অপরাধের কোনো অভিযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।  অর্থ পাচারের বিষয়টি ররাজনৈতিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে তদন্ত চলছে। ফলাফল পেলেই বব্যবস্থা নেয়া হবে। অর্থ পাচারের বিষয়টি উদ্বেগজনক। সরকার এ বিষয়ে সতর্ক আছে।

বাজেট প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, সারা দেশের মানুষ খুশি হলেও কেবল বিএনপি অখুশি। তারা ঈদ ও বাজেটকে কেন্দ্র করে যে ইস্যু খুঁজেছিল তা মাঠে মারা গেছে। এজন্য তারা বেপরোয়া হয়ে মিথ্যাচার করছে। সহায়ক সরকার বিষয়ে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন- সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

বাংলাদেশ জঙ্গি দমনে অনেকটাই সফল দাবি করে কাদের বলেন- এক্ষত্রে জনগনকে সম্পৃক্ত হতে হবে। এছাড়া আওয়ামী লীগের উপকমিটি,  ৮ জেলার পূণাঙ্গ কমিটি দেয়া হবে জুলাই মাসের মধ্যেই বলে জানান ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

অর্থপাচারের ঐতিহ্য বিএনপির, আওয়ামী লীগের নয়

আপডেট টাইম : ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭