ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জুকারবার্গের নতুন আবিষ্কার; ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যাবহার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  দুই বিলিয়ন লক্ষ্যমাত্রা পেরিয়েছেন মার্ক জুকারবার্গ। সাফল্য উপভোগ করতে-না-করতেই মার্ক জুকেরবার্গ ছকে ফেলেছেন নতুন প্ল্যান।

হাতের মুঠোয় পৃথিবীর এক তৃতীয়াংশ জনতা, এবার ছুঁতে হবে বাকি দুই তৃতীয়াংশকে। মানে এবার লক্ষ্য চার বিলিয়ন! স্বপ্নটা প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনি। ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যাবহার করার ব্যবস্থা করবেন জুকারবার্গ আর এই লক্ষ পুরনের  জন্য নতুন এক আবিষ্কার হাতে নিয়েছেন, সঙ্গে নতুন লক্ষ্য।

আইডিয়ার স্তর পেরিয়ে বাস্তবে উড়ছে তাঁর স্বপ্ন-উড়ান। নাম অ্যাকিলা।
এই অ্যাকিলা বাস্তবিকই একটি প্রশস্ত উড়ান, যা কোনও পাইলটের সাহায্যে ওড়ে না। ইংরেজি ভাষায় যাকে বলে- আনম্যানড ফ্লাইট।

ধরুন, আপনার কাছে কোনও ইন্টারনেট পরিষেবা নেই, এমনকি সুদূর ভবিষ্যতে হওয়াও সম্ভব নয়। কেননা আপনি থাকেন প্রত্যন্ত গ্রামে, যেখানে এখনও ইলেকট্রিসিটি পৌঁছয়নি। কিংবা কেউ হয়তো গভীর অরণ্যের বাসিন্দা। কেউ বা আছেন সমুদ্র-পরিবেষ্টিত দ্বীপে। তাঁরা সবাই ফেসবুক সংযোগ করতে পারবেন এই অ্যাকিলার সাহায্যে! অবিশ্বাস্য হলেও সত্যির খুব কাছে চলে এসেছেন জুকেরবার্গ।

অ্যাকিলার জ্বালানি সৌরশক্তি। তাই অতি অল্প খরচেই সম্ভবপর হবে এই অসাধ্যসাধন। সারা পৃথিবীর মানুষকে একই সুতোয় গাঁথার উদ্দেশ্য সফল হবে, কেউই আর বিচ্ছিন্ন হয়ে থাকবেন না, এমনটাই আশা করেন তিনি। অতি সম্প্রতি সাহারা মরুভূমির বিস্তৃতিতে পরীক্ষামূলকভাবে ওড়ানো হল এই অ্যাকিলাকে।

যাত্রাপথ জুড়ে অসংখ্য অজানা তথ্য সংগ্রহ করে এনেছে সে, যা আসলে ভবিষ্যৎদ্রষ্টা মার্কের ঠোঁটে হাসি ফুটিয়েছে। হাসি ফুটতে চলেছে অনগ্রসর সব দেশের মানুষের মুখেও। ইন্টারনেট ছাড়াই যদি জনসংযোগ হয়, তাহলে অনেকের স্বপ্নই তো একসঙ্গে সফল হবে।-এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

জুকারবার্গের নতুন আবিষ্কার; ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যাবহার

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭