ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হাল চাষ করে আলোচনায় এমপি জগলুল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  আবারও আলোচনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এম জগলুল হায়দার। এবার লাঙল দিয়ে জমিতে হাল চাষ করলেন এই সংসদ সদস্য।

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর সদরের হায়বাদপুর অভিমুখে রাস্তার পাশে আধুনিক বীজক্ষেত্র তৈরির প্রদর্শনী ক্ষেতের উদ্বোধনের সময় তিনি লাঙল দিয়ে হাল চাষ করেন।

কৃষকদের উৎসাহ দিতে লুঙ্গি পড়ে খালি পায়ে কোমরে গামছা বেঁধে মাথায় টোপর নিজে জমিতে নেমে পড়েন এমপি জগলুল। বেশ কয়েকবার প্রদক্ষিণ করার পর তিনি জমি থেকে চলে আসেন।

সাংসদের এমন কর্মকাণ্ড দেখে সেখানে উপস্থিত অনেকে আশ্চর্য হন। তারা এমপির এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এবং সাংসদের এমন কাজে কৃষকরা উৎসাহিত হবেন বলে মন্তব্য করেন উপস্থিত লোকজন।

এর আগে নদীভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণে অংশগ্রহণ, মাটি কাটার বিরতিতে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা ভাত খাওয়া, রমজানে ভিক্ষুকের বাড়িতে ইফতার করাসহ বেশ কিছু কাজ করে আলোচিত হন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এবার হাল চাষ করে আলোচনায় এমপি জগলুল

আপডেট টাইম : ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭