ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে এবার রান্নাঘরে মিলল ১২৫ গোখরা

রাজশাহীতে একটি বাড়ির শোয়ার ঘর খুঁড়ে ২৭টি গোখরা উদ্ধার নিয়ে আলোচনা রেশ থামতে না থামতেই এবার অন্য একটি বাড়ির রান্নাঘর খুঁড়ে পাওয়া গেল ১২৫টি গোখরা সাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার তানোর পৌরসভার ভদ্রখন্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্না ঘরে সাপগুলো মারা হয়। তবে এসব সাপের সবই বাচ্চা। আগের বারের মতোই এবারও প্রাণীগুলোকে পিটিয়ে মেরেছে বাড়ির লোকজন।

আরও পড়ুন: শোয়ার ঘরে ২৭ গোখরা

গৃহকর্তা আক্কাস আলী জানান, সন্ধ্যার পর তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান। ওই সময় তিনি ঘরের মেঝেতে তিনটি গোখরা সাপের বাচ্চা দেখে আতঙ্কে চিৎকার দেন। খবর পেয়ে এগিয়ে যান আক্কাস আলী। পরে তার দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমান এগিয়ে যান।

তারা তিন জনে একে একে মেরে ফেলেন ওই তিনটি সাপ। এরপর রান্না ঘরের কোনায় থাকা গর্তের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে আরো সাপ। সেগুলোও মেরে ফেলেন তারা। এক পর্যায়ে প্রতিবেশীরাও তাদের সঙ্গে যোগ দেন। সবমিলিয়ে তারা ১২৫টি সাপ মেরেছেন। পরে গর্ত খুঁড়ে পাওয়া যায় সাপের ১৩টি ডিম।

আক্কাস আলী জানান, সাপগুলো এক থেকে দেড় ফুট লম্বা। কিছু কিছু আরো ছোট। কেবলই ডিম থেকে বেরিয়েছে। তারা মা সাপটিতে গর্ত থেকে পালিয়ে যেতে দেখেছেন। পুরনো মাটির বাড়ি হওয়ায় ইঁদুরের গর্তে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে গোখরা। বাপ-মা মারা না পড়ায় এখন তার পরিবার আতঙ্কে। ভয়ে ছেলে মেয়েরা বাড়িতেই থাকতে চাইছে না বলে জানান আক্কাস আলী।

এলাকার কলেজছাত্র আল-আমিন জানান, সন্ধ্যায় চেঁচামেচি পেয়ে তারা দৌড়ে যান ওই বাড়িতে। তারপর যা দেখেন তাতে চোখ ছানাবড়া। দেখেন ১২৫টি বাচ্চা সাপ মেরে ডালিতে রেখেছেন গৃহকর্তা। ঘটনার পর থেকে আক্কাস আলীর বাড়িতে সাপ দেখতে ভিড় জমায় এলাকাবাসী। অনেকে মুঠোফোনে ছবিও তোলেন।

এর আগে গত মঙ্গলবার রাত ১১টার পর থেকে রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লার বাসিন্দা মাজদার আলীর শোয়ার ঘরে একে একে মারা পড়ে ২৭টি গোখরা। ওই বাড়িটিও পুরোনো মাটির বাড়ি। বৃহস্পতিবার সেখানে মারা পড়ে আরো একটি সাপ। এগুলোর সবগুলোই বাচ্চা সাপ। প্রতিটি লম্বায় আড়াই ফুটের মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

রাজশাহীতে এবার রান্নাঘরে মিলল ১২৫ গোখরা

আপডেট টাইম : ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭