ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যমুনার তীরবর্তী নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি

বাঙালী কণ্ঠ নিউজঃ  উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এতে করে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকেই যমুনা নদীর কালিহাতী পয়েন্ট, ভূঞাপুর পয়েন্ট ও গোপালপুর উপজেলার নলিন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন, কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি প্রায় প্রতিটি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় সবগুলো পয়েন্টেই বিপদসীমার কাছাকাছি এবং উপরে। সময়ের সাথে সাথে সবগুলোই পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

যমুনার তীরবর্তী নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি

আপডেট টাইম : ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭