বাঙালী কণ্ঠ ডেস্কঃ এবার বাজিতপুর-নিকলী(কিশোরগঞ্জ-৫) আসনে মনোনয়ন প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশ কৃষকলীগ, কিশোরগঞ্জ শাখার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও রাজধানী বার্তা পত্রিকার সম্পাদক জনাব ফারুক আহাম্মদ। মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে এবার জননেত্রী শেখ হাসিনা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটি হলো তৃনমূলে অবস্থান। আগামী জানুয়ারীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন বাচাই এর নীতিনির্ধারণী টিম মাঠে পাঠানো হবে। ১/১১ এর সময় প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সাথে সহমত পোষণ করে যিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিলেন তিনি ফারুক আহাম্মদ, তিনি তৃনমূলবান্ধব জননেতা। এবারের ‘অকাল পানি ও বিপর্যস্ত কৃষিবাংলা’-র প্রেক্ষাপটে তিনি বাজিতপুর-নিকলী’র হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছিলেন। সেই সাথে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে তিনি বাজিতপুর-নিকলী’র প্রত্যেকটি ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও জনসংযোগ করে বেড়াচ্ছেন। একেবারে তৃনমূল পর্যায়ে নেতা-কর্মীদের সাথে যোগাযোগ ও রাজনৈতিক লবিং বিবেচনায় মনোনয়ন প্রাপ্তির প্রতিযোগিতার দৌড়ে সুশিক্ষিত ও ক্লিন ইমেজের এই রাজনীতিবিদ অনেকটাই এগিয়ে আছেন।
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, ৬ বিল পাস
পুরো ঢাকা শহর সিসিটিভি নজরদারিতে আনতে যাচ্ছে সরকার
‘আমার পাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করেছেন
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীতে উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী
মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ
ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপলের প্রবেশ, আসছে ‘আইফোন ডুও’
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ
(কিশোরগঞ্জ-৫)বাজিতপুর-নিকলী আসনে মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রেএগিয়ে রয়েছেন ফারুক আহাম্মদ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
- 525
Tag :
জনপ্রিয় সংবাদ
























