ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

বিমান বন্দরে আটকে গেলেন ইলিয়াস আলীর স্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বিমানবন্দর ইমিগ্রেশনে বাধার কারণে বড় ছেলের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে যেতে পারেননি বলে অভিযোগ করেছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুনা বলেন, গতকাল রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুই সন্তানকে নিয়ে তার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দেড় ঘণ্টা আমাকে বসিয়ে রেখে বলা হয়, আপনি যেতে পারবেন না, আপনার ছেলে-মেয়েরা যেতে পারবে।
এই পরিস্থিতিতে মেয়ে সাইয়ারা নাওয়াল ও ছেলে লাবিব সারারকে নিয়ে বাসায় ফিরে যাওয়ার কথা জানান লুনা। তিনি জানান, তার বড় ছেলে আবরার ইলিয়াস এবার ব্রিস্টলের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে স্নাতক শেষ করছে। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি। তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়ার বিষয়ে বিমান কর্তৃপক্ষের কারও বক্তব্য জানা যায়নি। সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। বিএনপির অভিযোগ, সরকার তাকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

বিমান বন্দরে আটকে গেলেন ইলিয়াস আলীর স্ত্রী

আপডেট টাইম : ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭