ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। এ সরকার সাধারণ মানুষের জীবনকে দুঃসহ করে তুলেছে। সে সরকারকে সরিয়ে যারা অতীতে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছিল সে বিএনপিকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়।’

আজ রোববার রাজধানীর নয়া পল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমে এসব কথা বলেন মির্জা ফখরুল। আজ থেকেই ঢাকা মহানগরীতে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিএনপি।

মহানগর দক্ষিণের কার্যক্রমের উদ্বোধন করে দলের মহাসচিব বলেন, ‘নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে শুধু সংগঠনকে শক্তিশালী করাই নয়, ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনেও এই কর্মসূচি ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মূলত একটি কর্তৃত্ববাদী দল। তারা মূলত একটি সন্ত্রাসী দল। সন্ত্রাস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এ জন্য তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে। এজন্য তারা বন্দুক পিস্তল দিয়ে এবং মামলা হামলা করে ক্ষমতায় টিকে আছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘নির্বাচন হতে হবে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। আমরা বারবার বলেছি যে আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনে যাব। আমি থাকব আদালতের বারান্দায়, হাকিমের ঘরে অথবা জেলে আর তুমি হেলিকপ্টারে করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াবা সে নির্বাচন হবে না। সবার জন্য সমান সুযোগ দিতে হবে। লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সবাই যেন অংগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়

আপডেট টাইম : ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭