ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

বাঙালী কণ্ঠ নিউজঃ  গুঞ্জন আছে মন্ত্রিসভায় রদবদলের। সূত্র বলছে, আগামী ঈদুল আজহার আগে বা ঈদের পরপরই মন্ত্রিসভার এই রদবদল হতে পারে। তবে সূত্রটি বলছে, মন্ত্রিসভায় সে অর্থে ব্যাপক কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকজন মন্ত্রীর দফতর বদল বা কয়েকজনের পদোন্নতি হতে পারে। এ ছাড়া আগামী নির্বাচন সামনে রেখে মন্ত্রিসভায় চার থেকে পাঁচজন নতুন মুখ দেখা যেতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর আসন ঝুঁকিপূর্ণ বলে একাধিক জরিপে উঠে এসেছে। আবার দেখা গেছে, কয়েকটি জেলায় মন্ত্রিসভায় নতুন মুখের আগমন ঘটলে সেখানের আসনগুলোতে নিশ্চিত বিজয় পেতে পারে আওয়ামী লীগ। আবার বর্তমান মন্ত্রিসভায় বেশ কয়েকজন প্রতিমন্ত্রী আছেন দাফতরিক কাজে যাদের সফলতা মন্ত্রীর চেয়ে ভালো। এমন প্রতিমন্ত্রীদের পদোন্নতি ঘটতে পারে। বিগত আমলে সরকারের মন্ত্রী ছিলেন কিন্তু বর্তমানে নেই এমন কয়েকজন এমপির আসন ঝুঁকিতে পড়েছে মন্ত্রিসভা থেকে বাদ পড়ার কারণে। তাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিলে আসনগুলো নিশ্চিত হতে পারে, এমন কয়েকজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ ভালো ফল করে এমন কয়েকটি জেলায় এখন তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই। আবার কয়েকটি জেলায় মন্ত্রী থাকলেও ওইসব মন্ত্রী বয়সের ভারে কোনো কাজই করতে পারছেন না। আবার একটি জেলায় অন্য দলের মন্ত্রী থাকার কারণে সেখানে কোণঠাসা হয়ে আছে আওয়ামী লীগ। সূত্রটি বলছে, এ ধরনের জেলাগুলো বিবেচনা করে মন্ত্রিসভায় নতুন মুখের সমাবেশ ঘটতে পারে। একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইলে আগে দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী ও ড. আবদুর রাজ্জাক। এখন তারা কেউ নেই মন্ত্রিসভায়। রাজনীতির গুরুত্বপূর্ণ এ জেলা থেকে নতুন মন্ত্রিসভায় একজনরে ঠাঁই হতে পারে। বৃহত্তর কুমিল্লা থেকে একজন মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। যশোর ও কুষ্টিয়ায় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী নেই। একই অবস্থা বরিশালেও। আগামী নির্বাচনের হিসাব মাথায় রেখেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি আলোচিত হচ্ছে। তবে আওয়ামী লীগের একটি সূত্র বলছে, সবকিছু নির্ভর করছে দলীয় হাইকমান্ডের ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

আপডেট টাইম : ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭