ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যেসব চুক্তি করতে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ   তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা  ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে ঢাকা ও কলম্বোর মধ্যে দশটির বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।  রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে বিমানবন্দরে সাদর সংবর্ধনা জানাবেন।  বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।  বিকেলে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী   শাহরিয়ার আলম সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট সিরিসেনার সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।  আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট সিরিসেনা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।  আলোচনা বৈঠক শেষে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মত্স্য, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি, তথ্য ও প্রচার, ভিসা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

সফরকালে প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে বিরোধী দলের নেতা সৌজন্য সাক্ষাত করবেন।

শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন।  শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে বাংলাদেশ সফর করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে শ্রীলঙ্কা সফর করেন।  আর প্রেসিডেন্ট সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেন।

প্রেসিডেন্ট সিরিসেনার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র দুর্যোগ ও ত্রাণ, উচ্চ শিক্ষা মন্ত্রীসহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ মোট ৭৩ জন থাকছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

যেসব চুক্তি করতে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭