ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

ঈদুল আযহায় দাপট দেখাবে ‘অহংকার’

বাঙালী কণ্ঠ নিউজঃ গত পহেলা বৈশাখেই দেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিলো শাকিব-বুবলি জুটির তৃতীয় সিনেমা ‘অহংকার’। শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় ছবিটি সেসময় মুক্তির চূড়ান্ত প্রস্তুতিও নিতে দেখা গেলেও শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি। এরপর গেল রমজানের ঈদেও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে শেষ সময়ে এসে ছবিটি মুক্তি বিষয়ে পিছিয়ে যান নির্মাতা। তবে এবার আর পিছু হঠা নয়, বরং আসছে ঈদুল আযহায় ছবিটি মুক্তি দিতে একেবারে উঠে পড়ে লেগেছেন শাহাদাৎ হোসেন লিটন। আর এরইমধ্যে ছবি মুক্তি দিতে বেশকিছু সিনেমা হলও চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

এখনো ঈদুল আযহা আসতে বাকি দুই মাস। অথচ এরইমধ্যে দেশের নামকড়া সিনেমা হলগুলো অগ্রীম বুকিং দিচ্ছেন ‘অহংকার’ নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। শুধু দেশের বিভাগ আর জেলা শহরগুলোতেই নয়, একেবারে রাজধানীতেও সবচেয়ে বনেদি হলগুলো বুকিং নিতে মরিয়া অহংকার নির্মাতা।

আরো আগেই শাকিব-বুবলির ‘অহংকার’ ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। এবং সেন্সরের সবাই ছবিটি দেখে খুব প্রশংসা করেছেও বলে জানিয়েছিলেন নির্মাতা। আর এবার অগ্রীম হল বুকিংয়ের কথাও জানালেন তিনি।

ঈদুল আযহায় ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলগুলো অগ্রীম বুকিং দিয়েছেন জানিয়ে ছবির নির্মাতা লিটন বলেন, শুধু ঢাকার ভেতরেই আমার ‘অহংকার’ ছবিটি নিতে এরইমধ্যে মধুমিতা, বলাকা, সনি, চিত্রামহল, রাজমনি, মুক্তি, রানীমহল, জিঞ্জিরা (নিউগুলশান), পান্না (মুক্তারপুর) সিনেমাহলগুলো বুকিং সম্পূর্ণ হয়েছে। এগুলো ওভার শিওর। ঢাকা ছাড়াও এখন পর্যন্ত ঢাকার বাইরের বেশ কয়েকটি নামিদামি হলের মালিকদের সঙ্গে কথা হয়েছে। এরমধ্যে সিলেটের নন্দিতা, চিটাগাংয়ের আলমাস ও পূরবীর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। ঈদ আসতে আসতে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রায় সবচেয়ে নামকড়া সিনেমা হলগুলো আমরা নিয়ে নিতে পারবো।

অন্যদিকে শাকিব-বুবলি অভিনীত ‘অহংকার’ ছবিটি তাদের তৃতীয় সিনেমা। এর আগে গেল বছরে শামীম আহমেদ রনী পরিচালিত ‘বসগিরি’র মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। প্রায় একই সময়ে ‘শ্যুটার’ নামের একটি ছবিতে দ্বিতীয়বারের মতো দেখা যায় শাকিব-বুবলিকে। ‘অহংকার’ ছবির পর ‘রংবাজ’ নামের একটি ছবিও এরইমধ্যে সম্পূর্ণ করেছেন এই জুটি। শোনা যাচ্ছে, ঈদুল আযহায় ‘অহংকার’-এর সাথে ‘রংবাজ’ ছবিটিও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

ঈদুল আযহায় দাপট দেখাবে ‘অহংকার’

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭