ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

 আজ ১৬ জুলাই- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবসের ১০ম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাবন্দি করা হয়। সেনা সমর্থিত ফখরুদ্দীন-মইনউদ্দিনের নেতৃত্বাধীন জরুরি অবস্থার সরকার বঙ্গবন্ধু কন্যাকে কারাবন্দি করেন। এগারো মাস তাকে কারাবন্দি থাকতে হয়। দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন কারামুক্ত হন আজকের প্রধানমন্ত্রী।

১৬ জুলাই ভোর রাতেই যৌথ বাহিনী শেখ হাসিনার ধানম-ির বাসভবন সুধা সদন ঘিরে ফেলে। এর পর তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর পরই শেখ হাসিনাকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে বন্দি করে রাখা হয়। দীর্ঘ ১১ মাস তাকে কারাগারে আটক রাখা হয়। ওই বিশেষ কারাগারের পাশেই সংসদ ভবন চত্বরে অস্থায়ী আদালত স্থাপন করে তার বিচার প্রক্রিয়াও শুরু করা হয়। এদিকে কারাবন্দি অবস্থায় শেখ হাসিনা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। কারাগারের মধ্যেই তার চোখ, কানসহ বিভিন্ন রোগের চিকিৎসা চলতে থাকে।

গ্রেপ্তার হওয়ার প্রাক্কালে শেখ হাসিনা দলের সভাপতিম-লীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়ে যান।

প্রায় ১১ মাস অতিবাহিত হওয়ার পর কারাবন্দি শেখ হাসিনার উন্নত চিকিৎসার্থে ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর স্থায়ী জামিন পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

আপডেট টাইম : ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭