ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ক্রুইফকে পেয়ে খুশি খেলোয়াড়রা

জামাল ভূঁইয়ার যোগ দেয়ার মধ্যদিয়ে পূর্ণতা পেল জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে গত ১২ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ডাক পাওয়া সব ফুটবলারকে এতদিন একসঙ্গে পাননি সহকারী কোচ সাইফুল বারী টিটু। প্রথমদিন অনুশীলন করেছিলেন ২১ জন। বৃহস্পতিবার ডাচ কোচ ডি ক্রুইফ পেয়েছেন ৩৫ জনকে। ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ইনজুরিতে থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে।

জামাল ভূঁইয়া বৃহস্পতিবার সকালে ডেনমার্ক থেকে ঢাকায় ফিরেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিকেলে অনুশীলনেও অংশ নেন তিনি। এদিকে পুরনো ডাচ কোচ ক্রুইফকে পেয়ে উজ্জীবিত জাতীয় দলের ফুটবলাররা। দীর্ঘ ভ্রমণ করে দেশে ফেরা জামালের চোখেমুখে ক্লান্তির ছাপ ছিল না। অনুভূতি জানতে চাইলে জামাল বলেন, ‘কোনো সমস্যা নেই। সব ঠিক আছে।’ শুধু জামালই নন, ক্রুইফকে পেয়ে দারুণ খুশি ডিফেন্ডার ওয়ালী ফয়সাল, রায়হান হাসান, রেজাউল করিম, মিডফিল্ডার মাসুক মিয়া, গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল, রাসেল মাহমুদ লিটনরা। হিমেলের কথা, ‘অনুশীলন খুব ভালো হচ্ছে। তাজিকিস্তান ভালো দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে আমরা ওদের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ ড্র করেছি। ওদের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আমরা জানি।’

ক্রুইফ ক্যাম্পে যোগ দিয়েই বলেছেন, পুরনো ফুটবলারদের ওপর আস্থা রাখবেন। যেহেতু পুরনোদের নিয়েই ভাবছেন কোচ, তাই নতুন ফুটবলারদের ভাবনা চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে। জুনিয়র ফুটবলাররা সতর্ক। টিম ম্যানেজমেন্টের নিষেধাজ্ঞার কারণে তাদের মুখে কুলুপ আঁটা। কৌশিক বড়ুয়া, মান্নাফ রাব্বি, নুরুল আবসার, মো. সবুজ, সৈয়দ রাশেদ তূর্যরা মুখ ফুটে কিছু বলতে চান না। অন্যদিকে ইনজুরিতে আক্রান্ত হয়ে ক্যাম্প ছেড়ে যাওয়া মিশু বলেন, ‘ইনজুরি লুকিয়ে খেলতে চাই না আমি। তাজিকিস্তানের ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই, যারা ম্যাচে শতভাগ দিতে পারবে, তারাই যেন চূড়ান্ত দলে থাকে। শুধু শুধু

ইনজুরি নিয়ে দলের বোঝা হয়ে পড়ে থেকে লাভ কি?’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্রুইফকে পেয়ে খুশি খেলোয়াড়রা

আপডেট টাইম : ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬