ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ব্রিটেনে মোস্ট ওয়ান্টেড তালিকায় যুদ্ধাপরাধী মুঈনুদ্দিন

বাঙালী কণ্ঠ নিউজঃ  ব্রিটেনে মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন (ইন্টারপোল)।

ইন্টারপোলের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটেনের সংবাদ মাধ্যম মিরর অনলাইনএ খবর প্রকাশ করেছে। তালিকায় চৌধুরী মুঈনুদ্দিন ছাড়াও বিভিন্ন দেশের আরও ২৪ জন অপরাধীর নাম রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার অভিযোগে ২০১৩ সালে এই জামায়াত নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দেয় যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি লন্ডনে পলাতক রয়েছেন।

মুক্তিযুদ্ধকালে চৌধুরী মুঈনুদ্দিন আলবদর বাহিনীর অন্যতম নেতা ছিলেন। ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বুদ্ধিজীবী হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল আলবদর বাহিনীর সদস্যরা তার বাস্তবায়ন করে। তখন চৌধুরী মুঈনুদ্দিন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’।

১৯৭১ সালে চৌধুরী মুঈনুদ্দিনের সংঘটিত অপরাধের বর্ণনাও দেয়া হয়েছে ইন্টারপোলের তালিকায়। এতে বলা হয়, ৬৭ বছর বয়সী চৌধুরী মুঈনুদ্দিন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক এবং চিকিৎসক হত্যার অভিযোগে দণ্ডিত একজন অপরাধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে  যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃতু্দণ্ড দেয়। লন্ডনে বসবাসরত চৌধুরী মঈন উদ্দিন বিচার চলাকালে আদালতে হাজিরা দেননি এবং সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া ও ইন্ডিয়া নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য খুঁজছে এমন ব্যক্তিও রয়েছেন ইন্টারপোলের ওই তালিকায়। ছবিসহ প্রকাশিত ওই তালিকায় প্রত্যেকের অপরাধের কথাও বর্ণনা করা হয়েছে। এই তালিকায় তিনজন নারীও রয়েছেন।

বুদ্ধিজীবী হত্যা মামলায় আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দীনের ফাঁসির আদেশ হয়েছে সাড়ে তিন বছরের বেশি সময় আগে। কিন্তু পলাতক এই আসামিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকরের দাবিও জানিয়ে আসছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

ব্রিটেনে মোস্ট ওয়ান্টেড তালিকায় যুদ্ধাপরাধী মুঈনুদ্দিন

আপডেট টাইম : ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭